সাধারণ জিজ্ঞাস্য (questions & answers)

জি, এটি সেভেন রেন্ট-এ-কার এজেন্সি। আমি এই প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর মাইকেল শিকদার বলছি।

স্যার, আপনার কবে, কখন এবং কী ধরনের গাড়ি প্রয়োজন হবে তা জানালে আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করতে পারব।

সেভেন রেন্ট-এ-কার এজেন্সির ঠিকানা:
📍 হাউজ ৩৭, রোড ১৬, সেক্টর ১১, উত্তরা, ঢাকা-১২৩০।

অফিস উত্তরা হলেও আমাদের গাড়িগুলোর পার্কিং ঢাকার বিভিন্ন এলাকার অ্যাপার্টমেন্ট পার্কিংয়ে থাকে। আমাদের অফিস ভিজিট করার সময়: সোম, মঙ্গল ও বুধবার (বিকেল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা)

তবে অন্য কোনো সময় অফিসে আসতে চাইলে দয়া করে আগে যোগাযোগ করে আসবেন।

অফিস লোকেশন দেখুন

আমাদের প্রধান অফিস উত্তরায় হলেও, দ্রুত সেবার সুবিধার্থে আমাদের গাড়িগুলো ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে আছে:

🚗 উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, খিলগাঁও, গুলশান ও বনানী।

👉 তাই আমরা সহজেই ঢাকার ভেতরে যেকোনো এলাকায় দ্রুত গাড়ি পাঠাতে পারি।

স্যার, আমাদের কাছে আপনার প্রয়োজন অনুযায়ী সব ধরনের গাড়ি রয়েছে:

  • সকল ধরনের এসি সেডান (প্রাইভেট) গাড়ি ও মাইক্রোবাস
  • ৪ আসনের গাড়ি (প্রাইভেট কার)
  • ৭ আসনের X Noah
  • ৬ আসনের Esquire Noah
  • ১১ আসনের হাইয়েস মাইক্রোবাস
  • অ্যাম্বুলেন্স, জিপ, প্রাডো ও ট্যুরিস্ট বাস

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

গাড়ির তালিকা দেখুন

স্যার, ১৮ জনের জন্য সব থেকে ভালো হবে ২ টি ১১ সিটের মাইক্রোবাস (হাইয়েস)। এছাড়া আপনারা চাইলে ১ টি হাইয়েস এবং ১ টি ৭ সিটের নোয়াহ নিতে পারেন। যদি সবাই একসাথে ভ্রমণ করতে চান, তবে আমাদের **২৯ আসনের ট্যুরিস্ট কোচ** ভাড়া নিতে পারেন।

আপনার কবে এবং কোন এলাকা থেকে গাড়ি লাগবে তা জানালে আমরা আমাদের প্রতিনিধিকে আপনার সাথে যোগাযোগ করতে বলব।

অনলাইন বুকিং ফরম

জি স্যার, আমরা দৈনিক এবং মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া দিয়ে থাকি। বিশেষ করে অফিস ও স্কুলের জন্য আমাদের নির্ভরযোগ্য পিক-অ্যান্ড-ড্রপ সার্ভিস রয়েছে।

আপনার প্রয়োজনীয়তা আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দ্রুত কোটেশন পাঠিয়ে দেব।

মাসিক ভাড়ার কোটেশন দেখুন

স্যার, সেভেন রেন্ট-এ-কার (২০১০ সাল হতে কার্যক্রম শুরু) এই দীর্ঘ সময় ধরে প্রায় ১০ হাজারেরও বেশি ব্যক্তি ও স্বনামধন্য প্রতিষ্ঠানকে নিয়মিত এবং প্রজেক্ট ভিত্তিক গাড়ি সেবা প্রদান করে আসছে। করপোরেট চুক্তির নিয়ম অনুযায়ী এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, তাই আমরা সরাসরি প্রতিষ্ঠানের তালিকা বা চুক্তিনামা জনসম্মুখে প্রকাশ করি না।

তবে আপনার প্রতিষ্ঠানের জন্য গাড়ি নেওয়ার ক্ষেত্রে যদি আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা বা পোর্টফোলিও যাচাই করার প্রয়োজন হয়, তবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে আমরা কিছু রেফারেন্স বা ডকুমেন্ট আপনাকে ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারব। আপনার আস্থা ও নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে।

প্রোফাইল

স্যার! আমরা ব্যক্তিগত ভ্রমণ ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রয়োজনে গাড়ি ভাড়া দিয়ে থাকি। যেমন: বিয়ে বা ফ্যামিলি ইভেন্ট, করপোরেট ট্যুর, এয়ারপোর্ট পিক-অ্যান্ড-ড্রপ, শুটিং বা মিডিয়া কভারেজ এবং বিভিন্ন এনজিও বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ভিত্তিক কাজ।

ঢাকার মধ্যে প্যাকেজ ভাড়া তালিকা

উত্তরঃ দুঃখিত স্যার, আমরা ড্রাইভার ছাড়া শুধু গাড়ি (Self-drive) ভাড়া প্রদান করি না। মূলত দেশের প্রচলিত আইনি জটিলতা, ইন্স্যুরেন্স পলিসি এবং গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আমাদের প্রশিক্ষিত নিজস্ব ড্রাইভারসহ গাড়ি ভাড়া দেওয়া হয়।

স্যার, আমাদের প্রতিটি গাড়ির ভাড়া মূলত যাতায়াতের দূরত্ব, সময়, রাস্তার অবস্থা এবং গাড়ির মডেলের ওপর নির্ভর করে। আপনার সুনির্দিষ্ট গন্তব্য আমাদের হোয়াটসঅ্যাপে জানালে আমরা দ্রুত একটি কোটেশন পাঠিয়ে দেব।

ভাড়ার তালিকা দেখুন

স্যার, সাধারণত উৎসবের সময় (যেমন: ঈদ বা পূজা) গাড়ির বাড়তি চাহিদার কারণে ভাড়ার কিছুটা পরিবর্তন হয়। এছাড়াও ভ্রমণের দূরত্ব, রাস্তার মান, জ্বালানি তেলের প্রাপ্যতা এবং চালকের কর্মঘণ্টার ওপর ভিত্তি করে ভাড়ার সমন্বয় করা হয়। আমাদের এজেন্সি সর্বদাই চেষ্টা করে গ্রাহকের সাধ্যের মধ্যে সেরা মানের গাড়ি এবং অভিজ্ঞ ড্রাইভার নিশ্চিত করতে।

ভাড়ার তালিকা দেখুন

উবার বা পাঠাও মূলত একটি "ইনস্ট্যান্ট রাইড শেয়ারিং" সার্ভিস, যা মুহূর্তের যাতায়াতের জন্য ভালো। অন্যদিকে সেভেন রেন্ট-এ-কার হলো একটি "পরিকল্পিত ও প্রিমিয়াম পরিবহন সেবা"। আমাদের প্রধান সুবিধাগুলো হলো:

  • বুকিং নিশ্চয়তা: অ্যাপভিত্তিক রাইড যেকোনো সময় বাতিল হতে পারে। কিন্তু আমাদের কাছে অগ্রিম বুকিং করলে আপনার সময়মতো গাড়ি প্রস্তুত থাকার শতভাগ নিশ্চয়তা থাকে।
  • গাড়ির বৈচিত্র্য: অ্যাপে সাধারণত নির্দিষ্ট কিছু মডেল থাকে। কিন্তু আমাদের কাছে সেডান, হাইয়েস, নোয়াহ, মাইক্রোবাস, প্রাডো এমনকি বড় ট্যুরিস্ট বাসও পাওয়া যায়।
  • পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: প্রতিটি ট্রিপের আগে গাড়ি ভালোভাবে ধোয়া-মোছা ও জীবাণুমুক্ত করা হয়, যা সারাদিন রাস্তায় চলা অ্যাপের গাড়িতে সবসময় সম্ভব হয় না।
  • অভিজ্ঞ ও পেশাদার ড্রাইভার: আমাদের প্রতিটি চালকের কমপক্ষে ৭-১০ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকে। তারা মার্জিত আচরণের এবং দীর্ঘ পথের রাস্তা সম্পর্কে অভিজ্ঞ।
  • সাশ্রয়ী প্যাকেজ: সারাদিন ব্যবহার বা ঢাকার বাইরে ভ্রমণের (Two-way) ক্ষেত্রে অ্যাপের গাড়ির চেয়ে আমাদের প্যাকেজ অনেক বেশি সাশ্রয়ী।
  • বিশেষ ইভেন্ট সুবিধা: বিয়ে, জন্মদিন, শুটিং বা কর্পোরেট ইভেন্টের জন্য আমাদের গাড়িগুলো বিশেষভাবে সাজানো ও ব্যবহারের উপযোগী।

সারকথা: অ্যাপের গাড়ি হলো "মুহূর্তের সমাধান", আর সেভেন রেন্ট-এ-কার হলো "আস্থা ও নিশ্চিন্ত ভ্রমণের ঠিকনা"।

আমরা সাধারণত দীর্ঘ সময়ের বা পুরো দিনের জন্য গাড়ি ভাড়া প্রদান করি। তবে আপনি যদি ঢাকার নির্দিষ্ট কোনো এলাকার ভেতরে ব্যবহারের জন্য প্রাইভেট কার নিতে চান, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় আমরা সাশ্রয়ী প্যাকেজ বা শর্ট-ট্রিপের ব্যবস্থা করে দিতে পারি। এছাড়া আমাদের নিয়মিত গ্রাহকদের জন্য বিশেষ ক্ষেত্রে আওয়ারলি (ঘণ্টা ভিত্তিক) ভাড়া নেওয়ার সুবিধাও রয়েছে।

শর্ট-ট্রিপের ভাড়ার তালিকা দেখুন

আমাদের সার্ভিসটি মূলত ঢাকা কেন্দ্রিক। আমরা ঢাকা থেকে দেশের যেকোনো প্রান্তে যাওয়া এবং আসা, অথবা অন্য জেলা থেকে ঢাকায় আসার ট্রিপগুলো পরিচালনা করি। যেহেতু আমাদের সব গাড়ির পার্কিং ও যাত্রা শুরু ঢাকা থেকে হয়, তাই ঢাকার বাইরে এক জেলা থেকে অন্য জেলায় (যেমন: মানিকগঞ্জ থেকে টাঙ্গাইল) যাতায়াতের জন্য আমরা গাড়ি সরবরাহ করতে পারছি না।

ঢাকা থেকে যাতায়াত করা জেলার নাম

ট্যুরিস্ট স্পটগুলোর ক্ষেত্রে আমরা নিরাপদ ভ্রমণের স্বার্থে সাধারণত দিনে যাতায়াত করতে উৎসাহিত করি। যেমন: ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতের ক্ষেত্রে আপনি ৩ দিনের জন্য একটি মাইক্রোবাস 'বডি ভাড়া' হিসেবে নিতে পারেন। এক্ষেত্রে প্রতিদিনের বডি ভাড়া ৫,০০০ থেকে ৬,০০০ টাকা (নরমাল সময়ে) হিসেবে শুরু হতে পারে। এর সাথে জ্বালানি খরচ, টোল, পার্কিং এবং ড্রাইভারের থাকা-খাওয়ার খরচ যুক্ত হবে। আপনার নির্দিষ্ট তারিখ জানালে আমরা আপনাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দিতে পারব।

গাড়ির বডি ভাড়া সিস্টেম

জি স্যার! আমাদের নিয়মিত গ্রাহকদের আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। তাদের জন্য মার্কেটের সব থেকে প্রতিযোগিতামূলক ভাড়া, বিশেষ সময়ে গাড়ি ভাড়ায় ছাড় এবং জরুরি সময়ে গাড়ি পাওয়ার নিশ্চয়তা থাকে। এছাড়াও নিয়মিত গ্রাহকদের জন্য আমাদের আওয়ারলি (ঘণ্টা ভিত্তিক) সার্ভিস এবং অগ্রিম বুকিং সুবিধাটি উন্মুক্ত থাকে।

ঢাকার মধ্যে প্যাকেজ ভাড়া তালিকা

অবশ্যই স্যার! আমাদের অধিকাংশ নিয়মিত গ্রাহকই একসময় আপনার মতো নতুন ছিলেন। আপনি আমাদের সার্ভিস ট্রায়াল হিসেবে একবার ব্যবহার করে দেখতে পারেন। আমরা নতুন গ্রাহকদের জন্য বিশেষ যত্নসহকারে সার্ভিস নিশ্চিত করি যাতে আমাদের প্রথম যাত্রাই দীর্ঘস্থায়ী আস্থায় রূপ নেয়।

আপনার সুবিধার জন্য নিচের মৌলিক তথ্যগুলো আমাদের কাছে WhatsApp বা ইমেইলে পাঠিয়ে রাখলে ভবিষ্যতে গাড়ি পেতে কোনো দেরি হবে না— ১. আপনার নাম, ঠিকানা এবং WhatsApp নাম্বার ২. আপনার জাতীয় পরিচয়পত্র (NID) এবং অফিসিয়াল ভিজিটিং কার্ড ৩. বিকল্প হিসেবে আপনার পরিবারের একজন সদস্যের নাম ও মোবাইল নাম্বার।

এই তথ্যগুলো সংরক্ষিত থাকলে পরবর্তীতে যখনই আপনার গাড়ি প্রয়োজন হবে, তখন হয়তো তাৎক্ষণিক ভাবে না পেলেও ৩–৪ ঘণ্টার মধ্যে বা দ্রুততম সময়ে গাড়ির ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে।

গাড়ির জন্য বুকিং ফর্ম

স্যার, আমাদের নিয়মিত গ্রাহকদের ক্ষেত্রে অনলাইন বুকিংয়ে কোনো অগ্রিম টাকার প্রয়োজন হয় না; তারা ট্রিপ শেষে ড্রাইভারকে ভাড়া পরিশোধ করতে পারেন। তবে নতুন গ্রাহক বা দূরপাল্লার ট্রিপের ক্ষেত্রে বুকিং কনফার্ম করতে এবং বুকিং মানি মানি রিসিট পেতে ভাড়ার একটি নির্দিষ্ট অংশ (সাধারণত ২৫% - ৫০%) অগ্রিম প্রদান করতে হয়। আর মাসিক চুক্তির ক্ষেত্রে এক মাসের ভাড়া অগ্রিম হিসেবে প্রযোজ্য। প্রয়োজনে জ্বালানি বা টোল খরচের জন্য ড্রাইভারকে কিছু টাকা অগ্রিম দিতে হতে পারে, যা মূল ভাড়া থেকে সমন্বয় করে নেওয়া যাবে।

অনলাইন বুকিং ফর্ম

স্যার, আমাদের প্রতিটি গাড়ি ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট পার্কিংয়ে থাকে এবং প্রতিদিন বিভিন্ন রুটে ডিউটিতে থাকে, তাই সরাসরি এসে গাড়ি দেখা বেশ কঠিন। তবে আপনি চাইলে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমেইলে নির্দিষ্ট গাড়ির সাম্প্রতিক ছবি ও ভিডিও পাঠাতে পারি। আমরা সবসময় চেষ্টা করি আপনাকে দেখানো গাড়িটিই পাঠাতে, তবে কোনো যান্ত্রিক ত্রুটি বা জরুরি কারণে ওই একই মডেল ও মানের অন্য গাড়ি পাঠানো হতে পারে। আমাদের প্রতিটি গাড়িই সর্বোচ্চ ফ্রেশনেস ও সার্ভিসের নিশ্চয়তা দিয়ে থাকে।

গাড়ির ডেমো ছবির জন্য Seven Rent A Car ফেসবুক পেজের এলবাম দেখতে পারেন।

গাড়ির ডেমো ছবি

স্যার, আপনার ভ্রমণের তারিখ ও রুট নির্দিষ্ট না হওয়া পর্যন্ত আমরা সঠিক ভাড়ার কোটেশন দিতে পারছি না। এক্ষেত্রে সেরা উপায় হলো—আপনার যখন গাড়ি প্রয়োজন হবে, তার ১-২ দিন আগে আমাদের সাথে যোগাযোগ করা। তখন আমরা সেই সময়ের বাজার দর অনুযায়ী সাশ্রয়ী ভাড়া নির্ধারণ করতে পারব। তবে আপনি চাইলে আমাদের অনলাইন বুকিং ফরমটি আগে থেকেই পূরণ করে রাখতে পারেন, যাতে আমাদের কাছে আপনার প্রাথমিক রিকোয়ারমেন্টটি জমা থাকে।

অনলাইন বুকিং ফরমটি

জি স্যার, অবশ্যই। রাস্তায় রওনা হওয়ার পর যদি গাড়িতে কোনো বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় অথবা ড্রাইভারের আচরণে কোনো গুরুতর সমস্যা পরিলক্ষিত হয়, তবে আমরা দ্রুততম সময়ের মধ্যে বিকল্প গাড়ি বা ড্রাইভার পাঠানোর ব্যবস্থা করে থাকি। আমাদের মূল লক্ষ্য আপনার ভ্রমণকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখা। তবে ঢাকার বাইরে দূরপাল্লার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা পৌঁছাতে যতটুকু সময় প্রয়োজন, ততক্ষণ ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করার অনুরোধ রইলো।

জি স্যার, অবশ্যই। আমরা বুকিং কনফার্ম করার সময়ই, আপনি যে ধরণের গাড়ি চেয়েছিলেন, সেই ধরণের গাড়ি আপনাকে পাঠাবো, যাতে আপনার পছন্দ নিশ্চিত থাকে । এরপরেও গাড়ি আপনার ঠিকানায় পৌঁছানোর পর যদি দেখেন সেটি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলছে না, তবে আপনি তৎক্ষণাৎ আমাদের অফিসে যোগাযোগ করে গাড়িটি ফেরত দিতে পারবেন। এক্ষেত্রে আমাদের দিক থেকে ত্রুটি থাকলে আমরা কোনো চার্জ ছাড়াই গাড়ি পরিবর্তনের চেষ্টা করব। তবে অযৌক্তিক কারণে গাড়ি ফেরত দিলে ড্রাইভারের আসা-যাওয়ার ফুয়েল খরচ এবং সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

জি স্যার, অবশ্যই! আমাদের সেবার মান সম্পর্কে জানার সবথেকে ভালো মাধ্যম হলো আমাদের পূর্ববর্তী গ্রাহকদের মতামত। আমরা প্রতিটি ট্রিপ শেষে গ্রাহকদের ফিডব্যাক গ্রহণ করি, যা আমাদের সেবার মান আরও উন্নত করতে সাহায্য করে।

আমাদের অনেক গ্রাহক সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে তাদের সন্তুষ্টির কথা জানান। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মেও রিভিউ সংগ্রহ করছি। আপনি নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের গুগল এবং ফেসবুক পেজের রিভিউগুলো দেখে নিতে পারেন। আমরা আশা করি, আমাদের সার্ভিস ব্যবহারের পর আপনিও আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন।

Google Reviews / গুগল রিভিউ Facebook Reviews / ফেসবুক রিভিউ

স্যার, আপনার এমন ইতিবাচক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ! আমাদের সেবার মান নিয়ে আপনার এই সন্তুষ্টি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, একজন সন্তুষ্ট গ্রাহক যখন তার অভিজ্ঞতা শেয়ার করেন, তখন তিনি আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে যান।

আপনার দেওয়া একটি ছোট রিভিউ বা রেটিং আমাদের সেবার মানকে আরও উন্নত করতে এবং নতুন গ্রাহকদের আস্থা অর্জনে বিশাল ভূমিকা রাখবে। আপনি নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে অত্যন্ত সহজে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন:

গুগল রিভিউ প্রদান করুন ফেসবুকে রিভিউ দিন

আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।